
লাকসামে অটোরিকশা চালক হত্যা: মূল আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে অটোরিকশা চালক মোরশেদ আলম (২৪) হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মো. হাবিব ওরফে সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।
মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া গ্রামের বাসিন্দা মোরশেদ আলমকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয় বলে জানায় পুলিশ। পরে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার মধ্য ডেনদাবর এলাকা থেকে গত ২৮ মার্চ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর আসামিকে কুমিল্লা আদালতে উপস্থাপন করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।