
২০১৭ সালে কুমিল্লা জেলার ১৭ তম উপজেলা হিসেবে যাত্রা শুরু হয় লালমাই উপজেলার। এ দীর্ঘ ৯ বছরেও স্থাপন হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। আর এতে করে প্রায়ই অগ্নিকাণ্ডে এ এলাকার মানুষের সহায়-সম্বল, স্বপ্ন আর তিলে তিলে গড়া বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের খবর পেয়ে দূরবর্তী এলাকা থেকে ফায়ার সার্ভিস আসার আগেই সব শেষ হয়ে যায়। এই ক্ষয়ক্ষতির দায়ভার কার? আর কতো মানুষের স্বপ্ন পুড়ে ছাই হলে উর্ধতন কর্মকর্তাদের টনক নড়বে? আজ একজনের গেছে, আগামীকাল হয়তো আমার যাবে।
তাই লালমাই উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এখানে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা এখন অত্যন্ত জরুরি।
আমরা চাই না আর কোনো পরিবারকে অগ্নিকাণ্ডে নিঃস্ব হতে দেখতে। আমাদের প্রাণের লালমাইকে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লালমাই #ফায়ার_সার্ভিস_চাই