
১৩ বছরে ‘দৈনিক ভোরের কলাম’: লালমাইবাসীসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা
লালমাই প্রতিনিধি
কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ‘ভোরের কলাম’ পত্রিকা ১৩ বছরে পদার্পন উপলক্ষে পৃষ্ঠপোষক, পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে পত্রিকার সম্পাদক tohid mahmud ।
১৩বছরে পদার্পন উপলক্ষে পত্রিকাটির লালমাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার বলেন, দীর্ঘ এক যুগের পথচলায় ‘দৈনিক ভোরের কলাম’ পাঠকদের ভালোবাসা, লেখকদের অবদান এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতায় আজ একটি শক্ত অবস্থানে পৌঁছেছে।
তিনি বিশেষভাবে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “লালমাইবাসীর আন্তরিক সমর্থন ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে। তাদের পাশে পেয়ে আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পেরেছি।”
মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, ভবিষ্যতেও পত্রিকাটি দেশের উন্নয়ন, গণমানুষের কথা এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাবে।
পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকে ‘দৈনিক ভোরের কলাম’ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।