
লালমাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত..
৭ এপ্রিল ২০২৬, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমাই , কুমিল্লার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আবাসিক মেডিকেল অফিসার, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, এনজিও কর্মী, মাঠকর্মীগণ।
সভায় একটি টেকসই ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ এবং আন্তঃখাত সমন্বয়, স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করাএবং একইসাথে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সভায় লালমাই, উপজেলার বর্তমান হাম পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা, টিকাবঞ্চিত শিশুদের দ্রুত সনাক্তকরণ, গণসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।