সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

ইসলামপন্থীদের রাজনৈতিক সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ করার নৈতিক বৈধতা কারও নেই। মাছুম বিল্লাহ শানে সাহাবা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ Time View

আলেম উলামা ও ইসলামপন্থীদের রাজনৈতিক সিদ্ধান্তকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি।
এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রশ্নবিদ্ধ করার কোনো নৈতিক বা রাজনৈতিক বৈধতা কারও নেই।

জামায়াত, জমিয়ত, ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিস প্রতিটি দলেরই একক ও যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। কারও সিদ্ধান্ত আমার পছন্দের বাইরে গেলেই তাকে বিশ্বাসঘাতক বা দালাল বানিয়ে দেওয়ার যে সংস্কৃতি, তা আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

আমার দলে থাকলে আহলে হক, আর বাইরে গেলেই বাতিল
এই মানসিকতা রাজনীতির নয় এটি চরম অসহিষ্ণুতা।
রাজনীতি কোনো সরল রেখা না। সময়, বাস্তবতা ও কৌশলের সঙ্গে সিদ্ধান্ত বদলায়। এটা যারা মানতে পারেন না, তারা রাজনীতির ভাষাই বোঝেন না।

রাজনৈতিক কর্মী হলে সবাইকে নিয়ে চলার যোগ্যতা থাকতে হবে। দল বা মত ভিন্ন হলেই কাউকে ছেঁটে ফেলার মানসিকতা ফ্যাসিবাদী মানসিকতা ছাড়া কিছু নয়।

সব দল ও মত নিয়েই সমাজ দাঁড়িয়ে থাকে। বৈচিত্র্যই শক্তি। এক রঙের দুনিয়া কখনো সুন্দর হয় না রঙধনু সুন্দর, কারণ সেখানে বহু রঙ আছে।

ইলেকশনের বাকি মাত্র ২৭–২৮ দিন। এই সময়টা বিষ ছড়ানোর নয়। নির্বাচন শেষে যেন আমরা মুখোমুখি বসতে পারি, কথা বলতে পারি, সম্পর্ক টিকিয়ে রাখতে পারি লেখা ও কথায় এই দায়বদ্ধতা থাকা জরুরি। সুন্দর পরিবেশ ধ্বংস করা আত্মঘাতী সিদ্ধান্ত।

শুধু দলীয় পরিচয়ের কারণে কাউকে শত্রু বানানো মুমিনের কাজ নয়।
রাজনীতিতে হিসাব বদলায়, অবস্থান বদলায় কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো দরকষাকষি নেই, কোনো অস্পষ্টতাও নেই।

মুমিনদের বন্ধু ও শত্রু কে আল্লাহ তা আগেই নির্ধারণ করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102