রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

লালমাই প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার ছয়টি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে “নাছির উদ্দীন ফাউন্ডেশন” এর উদ্যোগে ‘রওনাকে রমজান–২০২৬’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে সোমবার বিকেলে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১১ জন প্রতিযোগীর মধ্য থেকে কোরআন তেলাওয়াতে ৪ জন এবং ইসলামী সংগীতে ৪ জনকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় ইসলামী সংগীতে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ আল ইসরা মাদরাসা হিফজ বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল মাহদী। আর কোরআন তেলাওয়াতে দ্বিতীয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে একই মাদরাসার শিক্ষার্থী মেহেরাব মাহমুদ।
এছাড়া তিন রাউন্ডে বিজয়ী হয়ে সেমিফাইনালে অংশগ্রহণ করায় সম্মাননা পুরস্কার পেয়েছেন আল ইসরা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ (কোরআন তেলাওয়াত), মিছবাহুল ইসলাম (কোরআন তেলাওয়াত) ও মাছুম বিল্লাহ (ইসলামী সংগীত)।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় আল ইসরা মাদরাসার হিফজ বিভাগের উদ্যোগে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় মাদরাসার শিক্ষকরা বিজয়ী শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, বালিকা শাখার ইনচার্জ হাফেজ শামীম আহমেদ, বালক শাখার ইনচার্জ হাফেজ ইয়াকুব আলী এবং হিফজ শাখার শিক্ষক হাফেজ ফাহিম আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, জাতীয় পর্যায়ে মফস্বলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ অপেক্ষাকৃত কম। সেই হিসেবে আলোর দিগন্ত জেলা ভিত্তিক আয়োজন করে হিফজ শিক্ষার্থী ও ইসলামী সংগীত শিল্পীদের মেধা প্রমাণের সুযোগ করে দিয়েছে।কুমিল্লা দক্ষিণ জেলাধীন ৬টি উপজেলার চার শতাধিক শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সংগীতে চ্যাম্পিয়ন ও কোরআন তেলাওয়াতে দ্বিতীয় রানার্স আপ অর্জন করায় আল ইসরা মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102