সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়।

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়—-

উন্নত জনপদ সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

২৫৬-কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে উপজেলার বাগমারা বাজারে দাঁড়িপাল্লা মার্কার গণমিছিল শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এই মতবিনিময় করেন।

ইয়াছিন আরাফাত বলেন, লালমাই-নাঙ্গলকোট আসনে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এই এলাকায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। প্রতিহিংসা, হানাহানি, গুম, খুন সহ সকল অনিয়ম অত্যাচার লালমাই-নাঙ্গলকোট থেকে বিতাড়িত করা হবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান তিনি। ক্ষমতায় গেলে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সরকারিভাবে প্রেসক্লাবের ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক কবির হোসেন, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আবদুল ওয়াদুদ তালুকদার ও সেক্রেটারী ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102