রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার লালমাইয়ে একটি নার্সারির দেড় শতাধিক ফলজ গাছ ও চারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View

কুমিল্লার লালমাইয়ে একটি নার্সারির দেড় শতাধিক ফলজ গাছ ও চারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার লালমাইয়ে একটি নার্সারির দেড় শতাধিক ফলজ গাছ ও চারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের আবদুর রহমান নামক নার্সারিতে এই ঘটনা ঘটে।এতে কমপক্ষে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত নার্সারি ব্যবসায়ী প্রবাস ফেরত মনতাজ উদ্দিন।
ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক ও তার স্বজনরা জানায়, রবিবার ১৮ জানুয়ারি প্রতিদিনের ন্যায় সকালে নার্সারিতে এসে দেখতে পান রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মাল্টা, দারজিলিং কমলা, রামবুটান, অ্যাভোকাডো, ডুরিয়ান, উন্নত জাতের আম, পেয়ারা, মিষ্টি জলপাই, জাম্বুরা, আনার, জাপানি ব্ল্যাক স্টোন, আমরুজ সহ বিভিন্ন প্রজাতির গাছের দেড় শতাধিক গাছ ও চারা কেটে ফেলে রেখেছে। তিনি বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে বা কারা এ কাজ করলো বুঝতে পারছি না। এসময় কাটা গাছ ধরে অঝরে কেঁদে নার্সারি মালিক মনতাজ বলেন আমি একজন প্রবাস ফেরত গত দুই বছর আগে প্রবাস থেকে নিঃস্ব হয়ে ফেরত এসে শুরু করি নার্সারি ব্যবসা। ভ্যান গাড়ি ফেরি করে চারা বিক্রি করতাম,ভ্যান গাড়িটিও নিয়ে গেছে। উপার্জনের একমাত্র অবলম্বন বন্ধ হওয়ায় পরিবার নিয়ে খুব কষ্ট পাচ্ছি।এ ঘটনায় লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লালমাই থানা অফিসার ইনচার্জ মো : নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102