সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আকতার শিফা

নিজস্ব প্রতিবেদক

লালমাই উপজেলার শ্রেষ্ঠ স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ১৯জানুয়ারী (সোমবার) ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক,শিক্ষিকা, ছাত্রীদের উপস্থিতিতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিন আকতার শিফা।

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আকতার শিফা বলেন ২০২৬ সালে উপজেলা পর্যায়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে বিদ্যালয়ের সাথে জড়িত শিক্ষক, শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জানাই। তিনি আরো বলেন এটি একটি বিরাট অর্জন,লালমাই উপজেলার জন্য গর্বের বিষয়।

এসময়ে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এবং ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি শাহিন আকতার শিফা।

অত্র বিদ্যালয়ের (শরীর চর্চা) বিভাগের সিনিয়র শিক্ষক মাকসুদা সফিনাজ আক্কাস এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব।

পরবর্তীতে ২০২৬ সালে নাসরিন সুলতানা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ,হৈমন্তী রানী সিংহ শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত সামিয়া জাহান স্বর্না, অধরা সিংহ,বিন্তি রানী সিংহ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102