রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

পাহাড় কাটায় এক মামলায় ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ড

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

পাহাড় কাটায় এক মামলায় ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ড
____________________________
সম্মানিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম।

আজ ১৪-০১-২০২৬ তারিখ বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত সময়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর নামক স্থানে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট জনাব মো: শফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটা টিমসহ সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিন এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে পাহাড়ের মাটি কাটায় জনাব মো: তাজুল ইসলাম (৪০), পিতা- সাইজুদ্দীন মুন্সী, ঠিকানা- খানবাড়ি, বড়ইয়া কৃষ্ণপুর, কচুয়া, চাঁদপুর কে ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা জরিমানা করা হয়। একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী, [কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন ও/বা মোচন (cutting and/or razing) করা যাইবে না। তবে শর্ত থাকে যে, অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে কোন পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাইতে পারে।]

পাহাড়ের মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ দৃঢ়প্রতিজ্ঞ।

অভিযান পরিচালনায়-

সজীব তালুকদার
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
কুমিল্লা সদর দক্ষিণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102