বাগমারা বাজারে দুধের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ তদারকি, বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক:৭
অদ্য ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লালমাই উপজেলার বাগমারা বাজার দুধ বাজারে দুধের মান যাচাইয়ে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ল্যাকটোমিটার (দুধের বিশুদ্ধতা নিরূপণ যন্ত্র) ব্যবহার করে বিক্রিত দুধের গুণগত মান পরীক্ষা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করে দুধের বিশুদ্ধতা বজায় রাখা, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, এবং স্যানিটারি ইন্সপেক্টর। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জনস্বার্থে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।