রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৬ Time View

লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল।

লালমাই প্রতিনিধিঃ

“ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”—এই স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ (রকিং) ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৮ সালটি ঘিরে রয়েছে অসংখ্য স্মৃতি, সুখ-দুঃখের গল্প। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক অনুভূতি যেন লুকিয়ে আছে ওই সময়টিতে। সময়ের পরিক্রমায় সেই কিশোর বন্ধুরা আজ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিংবা শিক্ষা জীবন শেষ করে কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক, কেউ সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসাসহ নানা পেশায় নিয়োজিত হয়ে সমাজ ও কর্মক্ষেত্রে অবদান রেখে চলেছেন।

ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও পুরোনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন সবাই। এসময় উপস্থিত সবার চোখেমুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ। ব্যস্ত জীবনের মাঝেও স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

ব্যাচের শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান হোসেনের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি জহিরুল ইসলাম জহির।

২০১৮ ব্যাচের শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, সাংগঠনিক সম্পাদক মারুফ সিরাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপাতের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণবন্ত মিলনমেলায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা, পরিবারের সদস্য ও প্রবাসে অবস্থানরত বন্ধুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102