সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটির ৭ম ইফতার মাহফিল সম্পন্ন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটির ৭ম ইফতার মাহফিল সম্পন্ন

লালমাই প্রতিনিধি

কুমিল্লা লালমাই উপজেলার মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক ও শ্রমিকদের নিয়ে গঠিত সংগঠন লালমাই উপজেলা রেন্ট এ কার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হরিশ্চরস্থ হাজী ফরহাদ টাওয়ার সংলগ্ন মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটির সভাপতি হারুন অর রশিদ সর্দারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি হাজী মো. ফরহাদ হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সার্বিক তত্বাবধানে এবং সংগঠনের প্রচার সম্পাদক রায়হান খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান, বাকই উত্তর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নোমান, রয়েল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ওসমান গণি মুন্না, রেন্ট-এ কার কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অন্যতম সদস্য আরমান হোসেন, হিরাঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আল আমিন, ফ্রেশ মিল হোটেলের মালিক ইসলাম, ছাত্রদল নেতা হাবিব হোসেন-সহ লাকসাম রেন্ট-এ কার, কুমিল্লা সিটি রেন্ট-এ কার, বরুড়া রেন্ট-এ কার, বাঙ্গড্ডা রেন্ট-এ কার কমিটির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ফরহাদ বলেন, রেন্ট-এ কার চালকরা আমাদেরকে গাড়ির মাধ্যমে দিন-রাত যে সেবা দিয়ে থাকে তা শুধু অর্থের মধ্যমে পরিশোধ করা সম্ভব নয়। তাই আমরা সকল ড্রাইভার এবং শ্রমিকদের সাথে ভালো আচরণ করবো। লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটির যত ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের যেকোনো বিপদ মুহূর্তে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও আমি এবং আমার সংগঠন তাদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102