সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে কেন আইন জানতে হয় লেখক:- মুহাম্মদ আহসান উল্লাহ বিন মুজিব যুগ্ম মহাসচিব, (বিটিএসএফ) শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা নুর মোহাম্মদ খান ব্যাপক আলোচনায় পেশাজীবি সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ভোট দিয়ে আপনারা আমাকে ঋণী করেছেন, সে ঋণ শোধে কাজ করবো, মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপি) কুমিল্লা-১০ লালমাইয়ে শতবর্ষী স্কুলের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ সরকারি খালের মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে লালমাইয়ে বাজার মনিটরিং, অতিরিক্ত মূল্য আদায়ে জরিমানা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View

পবিত্র রমজান উপলক্ষে লালমাইয়ে বাজার মনিটরিং, অতিরিক্ত মূল্য আদায়ে জরিমানা

লালমাই প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লার লালমাই উপজেলায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন লালমাই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বাগমারা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে একজন ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন লালমাই থানা পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানের সময় বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধারণ ক্রেতারা স্বাগত জানান।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু জানান, রমজান মাসজুড়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102