
“ভূশ্চি বাজারে দাঁড়িপাল্লা’র মিছিল অনুষ্ঠিত”
মাইন উদ্দিন
লালমাই
আজ ২২ জানুয়ারী বৃহস্পতিবার লালমাই উপজেলা, ভূলইন দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে ‘১০ দলীয় ঐক্যজোটে’র মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বা’দ আসর ভূশ্চি পশ্চিম বাজার মসজিদ থেকে শুরু হয়ে বাজার পদক্ষীন করে নির্বাচনি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভূলইন দক্ষিণ জামায়াতের নির্বাচন কমিটির আহবায়ক জনাব মাওলানা মোতালেব, মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ এইচ এম নুরুল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওঃ আমীর হামজা, আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওঃ আবু জাফর মোহাঃ সালেহ্, সহঃ সেক্রেটারি ড: হাবিবুর রহমান রায়হান, অর্থ সম্পাদক জুনায়েদ আল হাবীব, ৮ নং ওয়ার্ডের সহ সভাপতি জনাব আমিনুল ইসলাম, আইবিডব্লিউএফ সভাপতি জুবায়ের মজুমদার, লালমাই উপজেলা ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম রাজুসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে মিছিল শেষ হয়।