
নতুন ৪টি থানা ও ২টি নতুন বিভাগ অনুমোদন চূড়ান্ত করেছে সরকার
প্রশাসনিক সেবার পরিধি বাড়াতে দেশে ৪টি নতুন থানা এবং অর্থ মন্ত্রণালয়ে ২টি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার নিকার সভায় পূর্বাচল উত্তর, পূর্বাচল দক্ষিণ, মাতারবাড়ী ও রায়পুরা থানা এবং রাজস্ব সংশ্লিষ্ট নতুন দুটি বিভাগ অনুমোদন দেওয়া হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক গতিশীলতা বাড়বে।