
কুমিল্লা-১০ আসনে জমে উঠছে জামায়াত এবং ইসলামী আন্দোলনের হাড্ডাহাড্ডি লড়াই! আসল কারণ কী?
এই আসনে বিএনপির জনপ্রিয় প্রার্থী সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল হওয়ার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। এখন এই আসনে মূল লড়াইটা হচ্ছে জামায়াত আর ইসলামী আন্দোলনের মধ্যে।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফী ভাইকে ঘিরে আলোচনা বেশি শোনা যাচ্ছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী ইয়াসিন আরাফাতও ভালো অবস্থানেই আছেন।
তবে মাঠের হিসাব বলছে- জামায়াতকে ঠেকানোর কৌশল হিসেবে বিএনপির সমর্থকদের বড় একটা অংশ যদি ইসলামী আন্দোলনের দিকেই ফোকাস করে, তাহলে সেই দিক দিয়ে আশরাফী ভাই কিছুটা এগিয়ে যেতে পারেন।
সব মিলিয়ে কুমিল্লা-১০ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত ভোটের অঙ্ক কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়।